শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ৩:৫৯
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ভারতে আবারো একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক  লকডাউন চলাকালীন ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে মোট আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৯২০ জন। আর করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন।

গোটা দেশে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সে রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৭ জনের। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ু গুজরাট, দিল্লি , রাজস্থানের পরিস্থিতিও ভয়াবহ। তামিলনাড়ুতে সাড়ে ১৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫৯। মৃত্যু হয়েছে ২৬৯ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে মৃতের সংখ্যা ১৯৭।