সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  আবারো করোনা ভাইরাস হানা দিলো বলিউডে। কণিকা কাপুর, পূরব কোহলি ও মোরানি পরিবারের পর এবার এই মহামারিতে আক্রান্ত হয়েছেন প্রয়াত অভিনেতা জীবন কুমারের ছেলে কিরণ কুমার। তিনি নিজেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিরণ কুমারের বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইম জানায়, শনিবার (২৩ মে) অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হাওয়ার বিষয়টি সবাইকে জানিয়েছেন। গত ১৪ মে তার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। তখন থেকেই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার বলেন, জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টজনিত কোনরকম সমস্যা বা করোনার অন্য কোনো উপসর্গ আমার নেই। আমি সুস্থ আছি, ১০ দিন ধরে নিজ বাড়িতে পরিবারের সবার থেকে আলাদা রয়েছি। সবকিছু নিজেই করছি।
তিনি বলেন, গত ১৪ মে অন্যকিছু মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। তখন একসঙ্গে তিনি করোনারও পরীক্ষা করান। পরে সে ফল পজিটিভ আসে। দুই-তিনদিনে মধ্যে তার পুনরায় করোনার পরীক্ষা করানো হবে।

প্রয়াত অভিনেতা জীবন কুমারের ছেলে কিরণ কুমার বহু বিখ্যাত টিভি শো-তে মুখ দেখিয়েছেন। যেমন- জিন্দেগি, ঘুটন, সাহিল, মঞ্জিল, অউর ফির একদিন ইত্যাদি। পাশাপাশি বহু ছবিতেও তিনি অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যা তেজাব, ধড়কন, জানি দুশমন, ববি জাসুস ইত্যাদি।