বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

করোনায় দুবার ‘মৃত’ ঘোষণার পর বেঁচে উঠল শিশু!

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস এ আক্রান্ত হওয়া এক শিশুকে দুবার মৃত ঘোষণার পরও বেঁচে উঠেসে সে। যুক্তরাষ্ট্রের কভিংটন শহরে আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে।

কভিংটন শহরের বাসিন্দা ১২ বছরের মেয়ে জুলিয়েট ডেলি মাস খানেক আগে জুলিয়েটও ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোমে’ আক্রান্ত হয়।

যুক্তরাষ্ট্রে অনেক শিশুর ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোমে’ দেখা যাচ্ছে। এ জন্য করোনা ভাইরাসকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

জুলিয়েটের অভিভাবকরা প্রথমে কিছু বুঝতে পারেননি কী হচ্ছে। কারণ তার শরীরে কোনও রকম অস্বস্তি বা ভাইরাসের উপসর্গ ছিল না। কিন্তু এর এক সপ্তাহ পর থেকে জ্বর, বমি আর তলপেটে ব্যথা শুরু হয় শিশুটির।

হাসপাতালে চিকিৎসকরা জুলিয়েটকে পরীক্ষা করেন। কিন্তু করোনা ভাইরাসের সাধারণ লক্ষণ না থাকায় তাকে অন্য পরীক্ষার কথা বলা হয়।

তাকে চিকিৎসা দেয়া হাসপাতালের রেডিয়োলজি বিভাগের প্রধান জেনিফার বলেন, জুলিয়েটের হয়তো অ্যাপেন্ডিসাইটিসে বা পাকস্থলীতে কোনও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। কিন্তু দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হয়।

পরে দেখা যায়, জুলিয়েটের হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে কমে গেছে। সাধারণত মিনিটে ৭০ থেকে ১২০ হৃৎস্পন্দন স্বাভাবিক। সেখানে জুলিয়েটের হৃৎস্পন্দন ছিল মিনিটে মাত্র ৪০ বার।

হাসপাতালের চিকিৎসকরা দেখতে পান জুলিয়েটের হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়ে আবার স্বচল হয়েছে। মোট দুবার এমনটি হয়েছে জুলিয়েটের সঙ্গে।