বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবারের হজ

অনলাইন ডেস্ক  মহামারী করোনার কারণে সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে এবারের হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয়গণমাধ্যম।

সোমবার (২২ জুন) দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবারের হজ।

এতে কেবলমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন। নতুন করে কেউ হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেননা বলেও জানানো হয়। করোনার কারণে এবারের হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এলো এমন সিদ্ধান্ত। সম্প্রতি মক্কার প্রায় ১৫শ’ মসজিদ খুলে দেয়ার পরই হজ নিয়ে আশার আলো দেখতে শুরু করেন দেশটির সাধারণ মানুষ।