শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।

তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে ৩৭ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।