শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পটুয়াখালীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৯০

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সাত বছরের একটি শিশু ও পাঁচজন নারী রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯০।

ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারীর বয়স ২৫ থেকে ৫৭ বছর। অপর ২৪ জন পুরুষের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, মির্জাগঞ্জ উপজেলার ৪ জন, বাউফল উপজেলার ৩ জন, গলাচিপা উপজেলার ৪ জন, কলাপাড়ার ২ জন ও দশমিনা উপজেলার ১ জন রয়েছেন।

এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে সাতজন, দুমকিতে দুজন, কলাপাড়ায় দুজন, সদর উপজেলায় দুজন এবং গলাচিপা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে প্রাণ হারিয়েছেন।

পটুয়াখালী জেলার সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গতকাল পর্যন্ত জেলায় ৩ হাজার ৭২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জনের পরীক্ষার প্রতিবেদন এসেছে। প্রতিবেদনে ২৯০টি পজিটিভ এসেছে। এঁদের মধ্যে মারা গেছেন ১৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ জন।