শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বাড়ছে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি

ডেক্সরিপোর্ট  যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে। ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বিষয়টি জানান।

তিনি বলেন, শুক্রবার সকালে যমুনার পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১২ দশমিক ৯০ মিটার রেকর্ড করা হয়েছে। যা বিপৎসীমার (১৩ দশমিক ৩৫) ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার। এর আগে গত ২৪ জুন স্থিতিশীল থাকার পর ২৫ জুন তিন সেন্টিমিটার বেড়ে যায় যমুনার পানি। আজ ফের দ্রুতগতিতে পানি বৃদ্ধি পেয়েছে।

রণজিৎ কুমার সরকার বলেন, আগামী আরও কয়েকদিন যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, ইছামতি ও বড়াল নদীতেও পানি বাড়ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলে ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজি খেত তলিয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে এসব ফসল।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম বলেন, যমুনার পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের চরাঞ্চলগুলোর এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে।