রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
দেশের ১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু পাইলট উদ্ধারে আসা আরেক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়তে আছে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র এপ্রিলে দাবদাহের তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা ইসরাইলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী,নিহত স্ত্রী বগায় মরন খেলা,শেকল ছাড়াই চলছে ফেরী  হরমুজ প্রণালীতে টোল অনুমোদন, মার্কিন ও ইসরাইলি জাহাজ নিষিদ্ধ

‘ময়ূরের’ মালিক ও মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ডেক্সরিপোর্ট  রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক ও মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা মামলা হয়েছে।

নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল ইসলাম মামলাটি করেন।

মঙ্গলবার ভোরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করা হয় বলে ওসি মোহাম্মদ শাহজামান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার এজাহারে লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ফোয়াদ, মাস্টার, সুকানিসহ সাতজনের অবহেলার কথা উল্লেখ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

গতকাল সোমবার সকালে দুই চালকের অসতর্কতায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবে প্রাণ হারান ৩২ জন নিরীহ যাত্রী।

সদরঘাটের খুব কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ৯টা ১২ মিনিটে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’।

এদিকে, মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবরি দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবরি দল। দিনভর এ উদ্ধার কাজ চলবে।