সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ১০০ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বিষয়টি জানিয়েছে।

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী রণতরীতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। মোট ১০১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও প্রতিটি প্রতিহত করা হয়েছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই যুদ্ধজাহাজটি তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে।

এর আগে আগে বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী রণতরিটিতে হামলার দাবি করেন। তারা জানায়, কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকনে হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া ‘প্রেস টিভি’ এমন খবর প্রকাশ করেছে।

প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেখানে রণতরিটি আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন রয়েছে।