শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১২
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরাইলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের মিসাইল দেখে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দৌড়ে পালানোর দৃশ্য সম্বলিত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন অবৈধ এ ভূখণ্ডের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল।

সেই ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা।

এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরাইল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতে হবে।

ইরানের মিসাইলের আঘাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায় না। এতে তেহরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝে মধ্যে পরিদর্শনে যান প্রেসিডেন্ট হারজগ।

কিরিয়াত শমোনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। ওই সময় সেখানে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।

সূত্র: আল জাজিরা।