শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

দুমকিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার-২

মো: রাকিবুল হাসান,দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ও একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-একাধিক মামলার আসামি মিজান শিকদার (৩৫) এবং পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আল-আমীন হাওলাদার (৩৮)। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর সাড়ে ১২টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান শিকদারকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক আরেকটি অভিযানে মঙ্গলবার বেলা ১১টায় শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রাম থেকে আল-আমীন হাওলাদারকে আটক করা হয়। দুমকি থানা পুলিশের দুটি পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা গেছে, মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।এছাড়া তার বিরুদ্ধে ১১টি মাদক মামলাসহ অন্যান্য ধারার আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে, যা মোট ১৬টি মামলায় দাঁড়িয়েছে।

অন্যদিকে, আল-আমীন হাওলাদারের বিরুদ্ধে পারিবারিক কলহজনিত একটি ডিক্রির মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মিজান শিকদারের বাড়ি লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকায় এবং আল-আমীন হাওলাদারের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।