রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ ইং, দুপুর ২:০৪
শিরোনাম :
দেশের ১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু পাইলট উদ্ধারে আসা আরেক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়তে আছে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র এপ্রিলে দাবদাহের তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা ইসরাইলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী,নিহত স্ত্রী বগায় মরন খেলা,শেকল ছাড়াই চলছে ফেরী  হরমুজ প্রণালীতে টোল অনুমোদন, মার্কিন ও ইসরাইলি জাহাজ নিষিদ্ধ

বিএমপি পুলিশের শীর্ষ পদে রদবদল

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কয়েকটি জোনের ডিসি ও এডিসি পদে রদবদল করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি পুলিশ কমিশনার (কাউনিয়া জোন অ্যান্ড স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম।

এরআগে সোমবার(২৯)জুন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ২জন উপ-পুলিশ কমিশনার(ডিসি) এবং ৪ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি)পদে এ রদবদল করা হয়।

বিএমপির অফিস আদেশ সূত্রে জানাগেছে,উপ-পুলিশ কমিশনার(ডিবি) মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে উপ-পুলিশ কমিশনার(সিএসবি)পদে বদলী করা হয়েছে।এবং উপ-পুলিশ কমিশনার(সাপ্লাই এন্ড লজিস্টিকস) ভারপ্রাপ্ত খাঁন মুহাম্মদ আবু নাসেরকে উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) পদে পদায়ন করা হয়েছে।এছাড়া উপ-পুলিশ কমিশনার(ডিবি) পদে মোঃ মনজুর রহমানকে পদায়ন করা হয়েছে।

 

অপরদিকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদকে এডিসি (উত্তর) থেকে এডিসি (দক্ষিন),অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা এডিসি (পিএমটি)কে এডিসি হেডকোয়াটার(অতিরিক্ত দায়িত্ব),অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকারিয়া রহমানকে এডিসি (এডমিন)থেকে এডিসি (উত্তর),অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হাসানকে এডিসি(দক্ষিন)থেকে এডিসি (ক্রাইম এন্ড অপারেশনস)পদে বদলী করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকরী হবে বলে জানানো হয়েছে।