মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মিয়ানমারের অভিযোগ চীন মিয়ানমারের জঙ্গি গোষ্ঠীগুলিকে আগ্নেয়াস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে

অনলাইন ডেস্ক  দক্ষিণ এশিয়ায় বরাবারই চীনের বন্ধু হিসেবে পরিচিত মিয়ানমার। কিন্তু সেই বন্ধু দেশ মিয়ানমারই চীনের বিরুদ্ধে তুলল অভিযোগ। সন্ত্রাস দমনে সাহায্যের প্রার্থনা নিয়ে দ্বারস্থ হলেন মায়ানমারের সেনা প্রধান।

চীনের বিরুদ্ধে মিয়ানমারের অভিযোগ, চীন মিয়ানমারের জঙ্গি গোষ্ঠীগুলিকে আগ্নেয়াস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে।

সম্প্রতি রাশিয়ার একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন আং হ্লুইং। তিনি বলেছেন, দেশের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনগুলির পিছনে রয়েছে একটি শক্তিশালী সেনাবাহিনী। আর সেই শক্তিশালী সেনাবাহিনীর উদাহরণ দিতে গিয়ে তিনি টেনে নিয়ে এসেছেন চীনের প্রসঙ্গ।

মিয়ানমারের সেনাবাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন পরে বিষয়টি পরিষ্কার করে বলেন, সেনা প্রধান বলতে চেয়েছেন আরাকান আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির মত সন্ত্রাসবাদী দলগুলিকে একটি শক্তিশালী সেনা বাহিনী মদত দিচ্ছে। পাশাপাশি চীন সীমান্তের অবস্থিত রাইখান রাজ্যের জঙ্গিদের কথাও উঠে এসেছে সেই প্রসঙ্গে। আরাকান সেনাবাহিনীর পিছনে একটি দেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছিলেন, চীনের তৈরি অস্ত্রগুলিই ২০১৯ সালে দেশের সামরিক বাহিনীর ওপর প্রয়োগ করেছিল দেশের জঙ্গি সংগঠন।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে মায়ানমারের সেনা প্রধানের বক্তব্য হল, একটি দেশ তার মাটিতে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম। কিন্তু সন্ত্রাসবাদীদের পিছনে কোনও শক্তিশালী সেনাবাহিনীর হাত থাকলে তা খুবই দুষ্কর হয়ে ওঠে। পাশাপাশি সেনা প্রধান সন্ত্রাস দমনের ওপর জোর দিয়ে দেশগুলির ওপর পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।