বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার গলাচিপায় করোনার উপসর্গ নিয়ে ফজলুর রহমান প্যাদা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার।

মৃত আহম্মেদ আলী প্যাদার ছেলের ফজলুর রহমান উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা জব্বার মিয়া জানান, রোববার (৫ জুলাই) হাসপাতালে নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতেই ছিলেন ফজলুর রহমান। আজ হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুপুরে তার মৃত্যু হয়। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, ফজলুর কয়েক দিন ধরে জ্বর ও গলাব্যথ্যায় ভুগছিলেন। ৫ জুলাই গলাচিপা হাসপাতালে তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত তার রিপোর্ট আসেনি। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন সম্পন্ন করা হবে।