শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ড সহ ৭ চোর আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য ও চুরির ঘটনায় জড়িত ৩ সহযোগীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, অপু শিকদার (২৫), মোহাম্মদ তুহিন রহমান (২৪),মোহাম্মদ নজরুল ইসলাম রাজন (২৯),মোঃ সেলিম ওরফে শান্ত হাওলাদার (২৪),শফিকুল ইসলাম শাহিন,সমির দত্ত(৬০),জয় সাহা (২৪)।

শুক্রবার (৭ আগষ্ট) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, গত ৩ জুলাই কাউনিয়া থানাধীন ভাটিখানা বাজারের চন্দ্র পারা প্রথম গলি এলাকায় একটি স্টেশনারি দোকান থেকে দুইটি নোকিয়া মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা এবং সাত হাজার টাকার মোবাইল রিচার্জের কার্ড চুরি হয়।

উক্ত ঘটনায় কাউনিয়া থানায় মামলা রুজু হইলে উপ- পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নির্দেশে কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার চোর ও ঘটনায় জড়িত চোর ১।অপু শিকদার, মোহাম্মদ তুহিন রহমান,মোহাম্মদ নজরুল ইসলাম রাজন,মোঃ সেলিম ওরফে শান্ত হাওলাদারকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে বরিশাল ফায়ার সার্ভিস রোডস্থ ভোলা বডিং হতে শফিকুল ইসলাম শাহিনকে আটক করে তার কাছ থেকে একটি চোরাই নোকিয়া মোবাইল উদ্ধার করা হয়।পরে ফকিরবাড়ী রোডস্থ পপুলার ফার্মেসি থেকে সমির দত্তকে আটক করা হয়।এ সময় তার কাছে থেকে ৬৬৭০ টাকা মুল্যমানের মোবাইল রিচার্জ কার্ড এবং জয় সাহাকে স্ব-রোড নতুন বাকলার পিছনে, কাউনিয়া থেকে গ্রেফতার করে তার কাছে থেকে ১ টি নোকিয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,পুলিশি অভিযানে পেশাদার চোর চক্রের ৪ সদস্য এবং চোরাই মালামাল নিজ হেফাজতে রাখা ৩ ব্যাক্তিকে গ্রেফতার করে তাহাদের হেফাজত হইতে ২ টি চোরাই মোবাইল এবং ৬৬৭০টাকা মুল্যমানের চোরাই মোবাইল রিচার্জ কার্ড উদ্ধার করা হয়।পরে আটক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।