সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ট্রেনের বগি লাইনচ্যুত, সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

বগুড়ার গাবতলী উপজেলায় ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী স্টেশনের আগে এ ঘটনা ঘটে।

গাবতলী রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে আসে। এ সময় ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, বগি লাইনচ্যুত্যের কারণে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তা মেরামত করতে সময় লাগবে। মেরামতের পরই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।