বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৮:১৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন অভিনেতা ফারুক

ডেক্সরিপোর্ট  উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক।

রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এ অভিনেতা। তার সঙ্গী হয়েছেন স্ত্রী ফারহানা ফারুক।

বিমানবন্দরে তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। এর আগেও কয়েক দফায় এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

এক মাসেরও বেশি সময় ধরে জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল ঘুরে শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি না ঘটায় সিঙ্গাপুর গেলেন ফারুক।

গত মঙ্গলবার তার স্ত্রী ফারহানা ফারুক জানান, কয়েকবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। পরীক্ষায় টাইফয়েডও নেই। শারীরিক কোনো উন্নতি না ঘটনায় সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি ফারুকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ফারুক। বহু দিন ধরে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে জড়িত।