শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে শব্দাবলীর মঞ্চ নাটক প্রদর্শন

শামীম আহমেদ  দীর্ঘ ৬ মাস বৈশ্বিক কভিট-১৯ করোনা মহামারির ধকল কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে নগরীতে শুরু হতে যাচ্ছে মঞ্চ নাটক প্রদর্শন। বরিশাল নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে মঞ্চ নাটক প্রদর্শন হবে। ওই দিন সন্ধ্যায় মঞ্চায়ন হবে বৈশাখিনী।

নগরীর সদর রোড লুকাস বিল্ডিংএ শব্দাবলী স্টুডিও থিয়েটার প্রতি শুক্রবার সন্ধ্যায় দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়ন করে আসছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৪ মার্চ থেকে নিয়মিত নাটক মঞ্চায়ন বন্ধ রাখা হয়।

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে স্টুডিও থিয়েটারে নিয়মিত নাটক মঞ্চায়ন। ওইদিন সন্ধ্যা ৭টায় শব্দাবলী প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় নাটক ‘বৈশাখিনী’ মঞ্চায়ন করা হবে।

নাটকটি রচনা করেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন, নবনাট্যরূপ দিয়েছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল।

শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কার্যক্রম বন্ধ ছিল। শুধুমাত্র অনলাইন ভিত্তিক কিছু প্রোগ্রাম চালু ছিল। বৈশ্বিক এই মহামারীতে এখন মানুষের জন্য বিনোদন একান্ত প্রয়োজন। তাই আমাদের নিয়মিত মঞ্চায়ন আবার শুরু করছি। তবে দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করতে হবে। আসন বিন্যাসের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করে আসন সংখ্যাও সীমিত করা হয়েছে।