বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ী ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আ’লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে। সভায় অতীতের সকল দ্বিধা,অভিমান ভুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আ’লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় করেন ইউনিয়নটির আ’লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

রবিবার ২৭ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ আ’লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার আয়োজনে বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিশেষ বর্ধিত সভাটি অনু্ষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে টানাপোড়ন দেখা দেয়।ফলে ব্যাহত হয় সাংগঠনিক কার্যক্রম। এমতাবস্থায় নিজেদের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শকে ধারন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বড়ভিটা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শরিফুল হক মিল্টনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন সহ উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন সরকার, শিমুলবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি এজাহার আলী মিয়া, বড়ভিটা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল আউয়াল সরকার, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বাতেন বসুনিয়া ও সাধারণ সম্পাদক রাসেল খন্দকার প্রমুখ।