শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

প্রবীণ ভোটাররা ট্রাম্পের কাছে খরচযোগ্য: বাইডেন

অনলাইন ডেস্ক  করোনা মহামারী মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন তার ডেমোক্র্যাটদলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

তিনি বলেন, প্রবীণ ভোটাররা যে তার কাছে খরচযোগ্য, ভাইরাসের ভয়াবহতার বিষয়ে গুরুত্ব না দিয়েই প্রেসিডেন্ট তা বুঝিয়ে দিয়েছেন।

মঙ্গলবার ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে পেমব্রোক পাইনস শহরের একটি প্রবীণ সেবা কেন্দ্রে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন।

বিবিসির খবরে এমন তথ্য পাওয়া গেছে। বাইডেন বলেন, ট্রাম্পের কাছে আপনারা খরচযোগ্য, আপনারা বিস্মরণযোগ্য, আপনারা কার্যত কেউই না।

তিনি আরও বলেন, এভাবেই ট্রাম্প প্রবীণদের দেখেন, আপনাদের দেখেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার পর নির্বাচনী প্রচারে ফেরা ট্রাম্প সোমবার ফ্লোরিডায় প্রচার চালিয়েছিলেন। তার সমাবেশে উপস্থিত কয়েক হাজার মানুষের অধিকাংশের মুখেই সেদিন মাস্ক ছিল না।

অন্যদিকে বাইডেনের প্রচার হয়েছে মাস্ক পরে, সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে। ডেমোক্র্যাটদলীয় এ প্রার্থী বলেন, করোনাভাইরাস যে বয়স্কদের জন্য মারাত্মক, রিপাবলিকান ট্রাম্প এ বিষয়টিকে অবজ্ঞা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট একমাত্র নিজেকে ছাড়া আর কোনো বয়স্ক ব্যক্তির প্রতি যত্নবান নন বলেও মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউসের যে অনুষ্ঠানকে সুপার স্প্রেডার বলা হচ্ছে, সে অনুষ্ঠানে আয়োজন এবং সেখানে রিপাবলিকানদের একে অপরকে জড়িয়ে ধরারও সমালোচনা করেছেন ৭৭ বছর বয়সী বাইডেন।