বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যে কোন মূল্যে সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষণ নির্মূল করতে হবে : ডিআইজি শফিকুল ইসলাম

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল রেঞ্জাধীন ৬ জেলায় ৪৭২টি বিটে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে পুলিশ। এসময় স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সমাবেশ সারাসরি সম্প্রচার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভা এলাকায় অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।

সমাবেশ তিনি বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে প্রতিটি পরিবার, গ্রাম-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখাতে হবে। প্রতিটি নারী আমাদের মা/বোন অথবা কন্যা। যে কোন মূল্যে সমাজ থেকে নারী নির্যাতন এবং ধর্ষণ নির্মূল করতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সমাবেশে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।