বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মনপুরায় কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

আরিফ হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার মনপুরা উপজেলার কিশোর -কিশোরী ক্লাবের পিয়ার লিডারদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃঃহস্পতিবার সকাল ৯টায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ (এপিসি) প্রকল্প, ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়’র সহযোগিতায়, বে-সরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এই প্রশিক্ষণের আয়োজন করেন। কোস্ট ট্রাস্ট এপিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ রাফিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল। আরো উপস্থিত ছিলেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর, জাহিদুল ইসলাম ও আজাদ হোসেন, কোস্ট ট্রাস্ট এপিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আরিফ হোসেন, সিবিসিপিসি কমিটির সদস্যসহ প্রমুখ।