বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪১
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

পাকিস্তানে আত্নঘাতী বোমা বিস্ফোরনে ৬ পুলিশ সহ নিহত ৯

অনলাইন ডেস্ক:পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পাকিস্তান তালেবান নামের জঙ্গি সংগঠনের এক নারী আত্মঘাতীর বিস্ফোরণে ছয় পুলিশ কর্মকর্তাসহ  ৯ জন নিহত ও ২৬ জনের বেশি আহত হয়েছেন।

ডেরা ইসমাইল খানে ওই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এই জঙ্গি গোষ্ঠীটি মূলত পাকিস্তান তালেবান নামে পরিচিত। আফগান সীমান্তের বিদ্রোহী আন্দোলন থেকে তারা আলাদা।

স্থানীয় কর্মকর্তারা বলেন, শহরের বাইরে সড়কের পাশে একটি তল্লাশি কেন্দ্রে দুই পুলিশ নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বিস্ফোরণে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে। কাজেই আহতদের অনেককে অন্য শহরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গত কয়েক দশকে ডেরা ইসমাইল খানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

জঙ্গিদের দমন করতে পাকিস্তানের সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হয় এই অঞ্চলটিকে।