বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৭
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

মোবাইলে কথা বলতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

ডেক্সরিপোর্ট  মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া (১৪) নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার শরিফুল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত সহিদ মিয়ার মেয়ে। সে সোনাকান্দা গণমুখী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সুমাইয়া মোবাইল ফোনে বারবার কথা বলত। এজন্য মা বকাঝকা করেন ও মোবাইলে কথা বলতে নিষেধ করেন। এতে মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যা করে সুমাইয়া।