রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

‘মুজিববর্ষ’ উদযাপনে সৌদি যুবরাজ সালমানকে আমন্ত্রণ

ডেক্সরিপোর্ট  সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘মুজিববর্ষ’ উদযাপনে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুলাইহান রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।

এতে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

বিশেষ করে রাষ্ট্রীয় আরামকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল, ডায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ প্রভৃতি কোম্পানির কথা এ সময় উল্লেখ করেন রাষ্ট্রদূত দুলাইহান।

একই সঙ্গে রাষ্ট্রদূত নিকট অতীতে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর দ্রুত বাস্তবায়নে সহযোগিতা চান।

এ সময় সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে সৌদি সরকারের সহায়তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।