শুক্রবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩৮
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে জরিমানা

শামীম আহমেদ  বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রামণ ঠেকাতে জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ৩টি ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩জনকে ৫ হাজার ৪শ’ টাকা, শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমান আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪জনকে ৩ হাজার ৭শ’ এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় ৫জনকে ২ হাজার ১শ’ টাকা জরিমানা করেন। আর্থিক দন্ডপ্রাপ্ত জনগন তাদের মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দেন। তবে করোনা থেকে বাঁচতে সবার মাস্ক ব্যবহার করার উচিত বলে তারা স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক লিফলেট ও প্লাকার্ড বিতরণ করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রিটগণ।