সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

রাকসু নির্বাচন নিয়ে জোহা হলের শিক্ষার্থীদের সাথে সংলাপ বৃহস্পতিবার

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার সংলাপ অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসব তথ্য জানান।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সোমবার দুপুরে সংলাপ কমিটি নিজেরা আলোচনায় বসেছিল। রাকসু নির্বাচন নিয়ে হলের শিক্ষার্থীদের প্রত্যাশা কি তা জানতে হলের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা হবে। রাকসু নির্বাচনকে স্বচ্ছ করতে তাদের পরামর্শ নেয়া হবে। এজন্য বৃহস্পতিবার জোহা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল হলে সংলাপ হবে।’

জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হল মিলনায়তে জোহা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আয়োজন করবে হল প্রশাসন। সংলাপের জন্য হল প্রশাসনে প্রস্তুতি চলছে।’