বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩০
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

উলিপুরে অটোরিক্সার ধাক্কায় নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় মজিদা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (বুধবার) দুপুরে উলিপুর-থেতরাই সড়কের মিঠিপর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অটোচালক সিরাজুল ইসলাম (৩০) কে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, থেতরাই বাজার থেকে একটি যাত্রিবাহী ব্যাটারী চালিত অটো রিক্সা উলিপুর আসার পথে ওই স্থানে মজিদা বেগম (৫০) কে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। মজিদা বেগম উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের হাফেজ মন্ডলের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।

অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, অটোসহ চালক সিরাজুল ইসলাম (৩০) কে আটক করা হয়েছে।