শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাং’র ৪ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডে দপদপিয়া সেতুর নিচে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে রাতুল, যুবায়ের, জিহাদ, শাহিন এই ৪ জন বাদে বাকিরা পালিয়ে যায়। এসময় সকলের কাছে রান্দা, চাপাতি, ও এসএস পাইপসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানান এলাকাবাসী।

ওই এলাকার মোজাম্মেল বলেন, চারজনকে আটক করি এবং তাদের কাছে ধারালো অস্ত্র থাকায় কোতোয়ালি থানায় খবর দিয়েছি।

খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার এস আই রিয়াজ উদ্দিন গিয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এখন আমি আমার সিনিয়রদের জানাবো তারা যেমন বলবে আমি সেই মোতাবেক ব্যবস্থা নেবো।