বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ৪২ বছরের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট   দুদকের দায়ের করা ১৪টি পৃথক দুর্নীতি মামলায় বরিশাল নগরীর নবগ্রাম সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ম্যানেজার মো. দেলোয়ার হাসানকে (পলাতক) বিভিন্ন মেয়াদে ৪২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৬০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বরিশালের বিভাগীয় আদালতের স্পেশাল জজ মো. মহসিনুল হক মঙ্গলবার ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া অপর আসামি ব্যাংক অফিসার শাহ আলমকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

ওই আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, বরিশাল দুদকের সাবেক সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বিভিন্ন মামলায় উল্লেখ করেন, আসামি গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ম্যানেজার থাকাকালীন ২০১১ সালের ১২ জুন থেকে ২০১১ সালের ৫ জুলাই পর্যন্ত উক্ত মেয়াদে উক্ত শাখার বেশ কয়েকজন সদস্যের নামে ভুয়া ঋণ দেখিয়ে জাল স্বাক্ষর ঋণ বিতরণের খতিয়ান ব্যবহার করে টাকা তুলে ব্যাংকে জমা বা পরিশোধ না করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ৬০ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে ২০১৩ সালের ২৪ নভেম্বর মামলা দায়ের করেন দুদক বরিশাল অফিসের সাবেক সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি মামলার চার্জশিট দেন দুর্নীতি দমন বরিশাল অফিসের উপ-পরিচালক মো. নাজিম উদ্দিন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. দেলোয়ার হোসেনকে ১৪টি পৃথক মামলায় ৪২ বছর বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ৬০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।