বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধুর সমাধিতে কুষ্টিয়া জেলার এসপি খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক  বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম।

রবিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।


 
এর আগে ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এসপি মোঃ খাইরুল আলম।

পরে সমাধি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
 
এ সময় খুলনা রেঞ্জের বাগের হাট জেলার নবাগত এসপি কে এম আরিফুল হক,নড়াইল জেলার নবাগত এসপি প্রবীর কুমার রায় পৃথক ভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।