বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বকশীগঞ্জে স্বপরিবারে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে করোনার টিকা নিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। একই সঙ্গে তার পরিবারের আরো ২০ সদস্য টিকা নিয়েছেন।

সরকারি নির্দেশনা মেনে নির্ভয়ে সবাইকে টিকা নেওয়ার অনুুরোধ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।দেশের মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসা করেন তিনি। শনিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেন তিনি।

এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, ডা. সিদ্ধেশ্বর সাহা, রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ছাত্রলীগ নেতা আলভী তালুকদার সহ কমকতা বৃন্দ উপস্থিত ছিলেন।