সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল

গণমাধ্যম এড়িয়ে চলছেন সাকিব

অনলাইন ডেস্ক  কয়েক দিন ধরেই ক্রিকেটপাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে সাকিব আল হাসান। যদিও তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা আজ নতুন কোনো বিষয় না। বিভিন্ন সময় বিভিন্ন কারণেই তিনি সমালোচিত হয়েছেন। এমনকি নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছে সাকিবকে।

সম্প্রতি বিসিবির কর্মকর্তাদের নিয়ে মন্তব্য করায় আবারো আলোচনায় আসেন সাকিব। এমন আলোচনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন দেশ সেরা এই ক্রিকেটার। তবে দেশে আসলেও এখন পর্যন্ত গণমাধ্যমে মুখ খুলেননি তিনি। এমনকি ঢাকায় পা রেখে সব গণমাধ্যমের অন্তরালে বিমানবন্দর ছাড়েন তিনি। কিছুতেই গণমাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না সাকিব আল হাসান।

সোমবার (২২ মার্চ) দিনগত রাতে দেশে ফেরার পর মঙ্গলবার বাসা থেকে বের হননি। আজ বুধবার সকালে এসেছিলেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ঘণ্টা খানেক অনুশীলন করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্যই প্রস্তুত হচ্ছেন তিনি। হালকা ওয়ার্ম আপের পর সাকিব চলে যান ইনডোরে। একজন থ্রোয়ারকে সঙ্গে নিয়ে সেখানে নেটে ব্যাট করেন তিনি।

অনুশীলন শেষে দুই ঘণ্টার মতো বিসিবি অফিসে অবস্থান করেন সাকিব। এ সময় ড্রেসিংরুমে বিশ্রাম শেষে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কক্ষে যান তিনি। তবে সেখান তাদের মধ্যে কি কথা হয়েছে, সেটি জানা যায়নি।

এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ মিরপুর স্টেডিয়াম ছাড়েন সাকিব। এ সময় মিডিয়াকর্মীরা কথা বলার জন্য অনুরোধ করলেও তাতে সাড়া দেননি তিনি। অনেকটা বিরক্তি প্রকাশ করে গাড়ির দরজা লাগিয়ে সোজা মিরপুর ত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।