রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ২:২০
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

দেশে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৭ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর মতে, হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসাও পাচ্ছেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রায় সব হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করছি। সাধারণ রোগী কমিয়ে করোনা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থা করার চেষ্টা অব্যাহত আছে। এতে সাধারণ রোগীদেরও কষ্ট হবে।

স্বাস্থ্যমন্ত্রী মতে করেন, এখনই যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারি, তবে হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হবে না। সংক্রমণ বাড়ায় অনেকেই যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীদের চাপ বাড়ছে। মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাইকে একসঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। করোনা রোধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।