শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

বরিশালে ট্রাকের চাপায় প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল-ঢাকা মহাসড়কে ইটবোঝাই ট্রাকের চাপায় আব্দুল মালেক নামের এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুর বালিক স্কুল এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির ট্রাকটি ভিক্ষুককে চাপা দেয়। পুলিশ এই ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে।

বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাহানুর রহমান জানান, ভিক্ষুক আব্দুল মালেক স্কুল লাগোয়া একটি শাখা রাস্তা থেকে বের হচ্ছিলেন। এমন সময় দ্রæত গতির ইটবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে। পরবর্তীতে পুলিশ খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফয়সাল আহম্মেদ বলেন, এই ঘটনায় একটি মামলা গ্রহণ প্রস্তুতি চলছে।