রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ও সরকারি উন্নয়ন সহায়তায় গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টায় কৃষকের মাঝে ধান কাটা ও ধান মাড়াই হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর উপস্থিতিতে সরকারি উন্নয় সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী কার্যালয় থেকে কৃষক ফরহাদ হোসেন এর হাতে এসিআই মটরস কোম্পানির ২২ লক্ষ টাকা মূল্যের হারভেষ্টার মেশিন এর চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দীন ও উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ আফরোজ ও হাবিবা আক্তার, হারভেস্টার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস এর এরিয়া ম্যানেজার জাহাঙ্গির আলম। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, এই হারভেষ্টার এর মূল্য ২২ লক্ষ টাকা, কুষিযান্ত্রী করণ প্রকল্পের আওতায় ৯ লক্ষ্য টাকা সরকারি ভর্তুকিতে এই হারভেষ্টার কৃষকদের সুবিধার জন্য কৃষকদের দেওয়া হচ্ছে। যাতে অতি দ্রুত ধান কাটা ও মাড়াই করতে পারে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন বলেন, এই মেশিনের মাধ্যমে কৃষক স্বল্প সময়ে ও স্বল্প খরচে ধান কর্তন করতে পারবে। এর মাধ্যমে একদিকে বৃহৎ সংখ্যক কৃষক দ্রুত সময়ের মধ্যে ফসল কর্তন করে পরবর্তী ফসল আবাদে যেতে পারবে। অন্যদিকে যন্ত্রপাতি প্রাপ্ত কৃষক ফসল কর্তনের মাধ্যমে আয় করতে পারবে। ফলে একদিকে ফসল উৎপাদনের বিপ্লব ঘটবে, অন্যদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠী জীবন মান পরিবর্তিত হবে। ফলে গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ।