সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১২
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯

ডেস্ক রিপোর্ট  বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এনিয়ে বরিশালে করোনায় ২৪৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হলেন ১৩ হাজার ৬৩২ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর দুমকী উপজেলা হাসপাতালে চল্লিশোর্ধ্ব একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস মুঠোফোনে জানান, নতুন করে ১২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৩২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশালে নতুন আক্রান্ত হয়েছেন ৪৯ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৮ জন এবং ঝালকাঠিতে ১২ জন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হন। যাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৮ জন আক্রান্ত আছেন।