সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট  বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮)। সোমবার রাতে উপজেলার চাউকাঠি গ্রামের এই অভিযানে তাদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়টি ইমেল বার্তায় নিশ্চিত করে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তার দুই যুবক হচ্ছে- ওই গ্রামের আব্দুর বর সরদারের ছেলে মোঃ রফিকুল সরদার (৩৪) এবং একই গ্রামের মো. আসাদুল হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (৩৩)।

র‌্যাব জানায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চাউকাঠি গ্রামের অভিযান চালিয়ে রফিক ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২ যুবক মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।

এই মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন বরিশাল র‌্যাবের ডিএডি মোঃ নূর ইসলাম।