রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতলেন রাজমিস্ত্রির স্ত্রী

অনলাইন ডেস্ক  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের রোববার থেকে ভোট গণনা চলছে। চারদিকে তৃণমূলের জয়জয়কার। এই অবস্থার মধ্যেই সালতোড়া থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির দরিদ্র প্রার্থী চন্দনা বাউরি। তিনি তৃণমূল প্রার্থীকে ৪ হাজার ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ প্রার্থীর স্বামী একজন রাজমিস্ত্রি। তার দৈনিক আয় মাত্র ৪০০ রুপি।চন্দনা বাউরির সম্বল বলতে, তিনটি ছাগল, তিনটি গরু (তার মধ্যে একটি আবার বাবার উপহার দেওয়া)এবং একটি মাটির বাড়ি। তিনিই এখনও পর্যন্ত ভোটের সবচেয়ে গরীব প্রার্থী বলে চিহ্নিত হয়েছেন। মনোনয়ন পত্রে হলফনামায় তিনি লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ রুপি। এ ছাড়া তার স্বামীর সম্পত্তি রয়েছে ৩০ হাজার ৩১১ টাকার।

বিজেপির এই অতি দরিদ্র প্রার্থী বাঁকুড়া শালতোড়া একটি প্রত্যন্ত অঞ্চলে কাঁচা বাড়িতে থাকেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বাড়িতে পানীয় জলের সংযোগ নেই। ঘরে আসবাব বলতে একটি টিনের বাক্স, বাচ্চাদের পড়ার বই রাখার জন্য একটি ছোট টেবিল।

পড়াশোনায় ভালো ছিলেন চন্দনা। কিন্তু বাবা মারা যাওয়ার কারণে মাধ্যমিক পাস করে তাকে বিয়ে করতে হয়। তিনটি সন্তান রয়েছে শ্রাবন-চন্দনা দম্পতি।

চন্দনার স্বামী বিজেপির ব্লক কর্মী হিসেবে রাজনীতি করতেন। এবছর বাঁকুড়ার শালতোড়া আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত হয়েছে। আর সেই কারণেই শ্রাবণের স্ত্রী চন্দনাকেই প্রার্থী হিসেবে বেছে নেয় বিজেপি।