বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি

করোনা নির্মূলে টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন

অনলাইন ডেস্ক  এ বছর বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন।

সম্প্রতি দেশটির এক সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি। বড়দিনের আগে করোনা রুখে দেওয়ার লক্ষে দুটি উপায়ের কথা ভেবেছে ব্রিটেন। তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ক্রিস। করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে সে রকম টিকা তৈরির প্রস্তুতি চলছে। ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না- প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার ব্রিটেন সরকারের দেওয়া তথ্য বলছে, সে দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখের বেশি লোককে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই দ্বিতীয় ডোজও পেয়েছেন। এর মধ্যেই ৫০-এর বেশি বয়সীদের জন্য তৃতীয় ডোজেরও চিন্তা চালাচ্ছে ব্রিটেন। ব্রিটেনের জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ। কিছুদিন আগেই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ফাইজারের আরও ৬ কোটি ডোজ কিনবেন তারা।