বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৪৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নেপালে বাড়ছে করোনা রোগী

অনলাইন ডেস্ক  হিমালয়কন্যা নেপালেও ধীরে ধীরে বাড়ছে করোনা রোগী। এখন দেশটিতে প্রতিদিন প্রতি লাখে ২০ জন করে রোগী শনাক্ত হচ্ছে। সেখানকার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুসারে, দেশটিতে গত সাপ্তাহিক ছুটিতে মোট টেস্টের ৪৪ শতাংশই পজিটিভ এসেছে। বৃহস্পতিবার (৬ মে) এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রেডক্রস চেয়ারপারসন ডা. নেত্র প্রসাদ টিমসিনা এক বিবৃতিতে বলেছেন, ভারতে এখন যা হচ্ছে তা নেপালের ভবিষ্যতের প্রিভিউ হবে যদি আমরা বর্তমান করোনা ঢেউ সংযত করতে না পারি।

নেপালের স্বাস্থ্যখাত বেশ ভঙ্গুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. সামির অধিকারী সোমবার বলেছিলেন, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে এবং ভবিষ্যতে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

যদিও নেপাল তার সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে লকডাউন আরোপ করেছে। কিছু মানুষ আশঙ্কা করেছেন যে এটি রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। পর্যাপ্ত সরকারি পদক্ষেপের অভাবে নেপালের লোকেরা ক্ষোভ প্রকাশ করেছে।