সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সারাদেশে সহস্রাধিক চিকিৎসককে ‘বদলি’

ডেস্করিপোর্ট  করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে সহস্রাধিক চিকিৎসককে একসঙ্গে বদলি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

এর মধ্যে সোমবার (৫ জুলাই) একদিনে স্বাস্থ্য ক্যাডারের প্রায় এক হাজার চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। আর আগের দিন রোববার (৪ জুলাই) বদলির আদেশ এসেছে আরও শতাধিক চিকিৎসকের। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে পাঁচজন সহকারী সার্জনকে গত ৫ জুলাইয়ের সংশোধিত প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তাদের খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অধিদফতরে ওএসডি করা হয়।

উপসচিব জাকিয়া পারভিনের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারী মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের ‘সংযুক্তিতে পদায়ন’ করা হল।

যেসব চিকিৎসককে বদলি করা হয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা পাশের কোনো জেলায় তাদের পাঠানো হয়েছে।