মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই: মেসি

স্পোর্টস ডেস্ক  এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের সুপারস্টার নেইমার। তা অবশ্য ফাইনাল ম্যাচের আগ পর্যন্তই।

নেইমারের প্রার্থনা ছিল— লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালে উঠুক। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে কেঁপে উঠুক কোপা আমেরিকা ও ফুটবলবিশ্ব।

মেসির প্রার্থনা শুনলেন বিধাতা। বুধবার কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

আগামী ১১ জুলাই শিরোপার লড়াইয়ে ব্রাজিলের সঙ্গে যুদ্ধ করবে মেসির দল।

সে হিসাবে ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। ফুটবলবিশ্বের কাছে সে এক রোমাঞ্চকর খেলাই হবে।

এদিকে ফাইনালে ব্রাজিলকে প্রতিপক্ষ পেয়ে মেসি নিজেও রোমাঞ্চিত। ম্যাচশেষে তিনি জানিয়েছেন, এর আগেও কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন তিনি। তবে আর সব বারের চেয়ে বেশি রোমাঞ্চিত এবার।

তিনি এতটাই রোমাঞ্চিত যে, ফাইনালে ওঠার খুশিতে আপাতত পরিবারকেও ভুলে থাকতে পারছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন,‘ব্যক্তিগতভাবে আমার আরও একটি ফাইনাল খেলতেই হতো। দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই আমি। এটিই আমার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু আমি কাপ জিততে পারি বা না পারি। এখন আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত ও খুশি। আমার মনে হয় পরিবারকে না দেখেও এই ৪৫ দিন সত্যিই উপভোগ করেছি। ফাইনালে আসতে আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে। অনেকে বহুদিন স্ত্রী-সন্তানদের দেখেন না। আমাদের টিমের কয়েকজনের সন্তানের জন্মদিনও গেছে এর মধ্যে। তারা ওই দিনটিতে উপস্থিত থাকতে পারেনি। যেটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা এমন সব ত্যাগ স্বীকার করেছি। নিজেদের উৎসর্গ করার পর আমরা এখন ফাইনালে।’