সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ভারত চায় শক্তিশালী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ

বাংলাদেশের সফররত তরুণ সাংসদ ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিনিধিদল আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ‘শক্তিশালী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ হচ্ছে ভারতের মৌলিক জাতীয় স্বার্থ। তিনি বলেন, দুই দেশই অভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছে। সে জন্য আমাদের যৌথ আকাঙ্ক্ষা, দুদেশের সম্পদ ও সামর্থ্য যৌথভাবে অন্বেষণের সর্বোত্তম পন্থার দিকে এগিয়ে যেতে হবে।’রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রামনাথ কোবিন্দ বলেন, তিনি বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত এ কারণে যে ভারত ও বাংলাদেশের রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন। দুদেশের অংশীদারত্ব কীভাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সহায়তা করবে, সে ব্যাপারে নতুন পন্থা উদ্ভাবনে চিন্তা-চেতনায় প্রত্যয় হতে প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সাংসদ নজরুল ইসলাম বাবু, সানোয়ার হোসেন, জুয়েল আরেং, ফামিম গোলন্দাজ বাবেল, নাহিম রাজ্জাক, নাইমুর রহমান দুর্জয়, রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, দলীয় নেতা সুফি ফারুক ও উম্মে রাজিয়া। এ ছাড়া বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও সাংসদ মাহি বি চৌধুরী এবং স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।