বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ডেস্করিপোর্ট  লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করার দ্বিতীয় দিনে শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ফেরিঘাটে আসছেন। তবে বেশির ভাগ যাত্রী লঞ্চে পদ্মা নদী পার হতে দেখা যায়।

গাদাগাদি করে যাত্রীরা লঞ্চে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করার কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। এখানে স্বাস্থ্যবিধি পালনের কোন লক্ষণই দেখা যায়নি।

এদিকে সকাল থেকে ঘাটে ছোট বড় বিভিন্ন ধরনের যান-বাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। ১৪টি ফেরি সচল থাকলেও যানবাহন পার করে কুলিয়ে উঠতে পারছে না। শিমুলিয়া ঘাটে অর্ধ সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। প্রাইভেট কারের সংখ্যা বেশি। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নদী পার হতে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফেরি বৃদ্ধি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৫ শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে।