রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সৌদি আরবের এক যুবরাজের মৃত্যু

সৌদি আরবের রাজপরিবারের এক যুবরাজের মৃত্যু হয়েছে।যুবরাজের নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ। সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজের খবরে এ কথা বলা হয়েছে। আবর নিউজ জানায়, মঙ্গলবার সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের সদস্য ফয়সাল বিন বাদার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদের মৃত্যুর খবর জানানো হয়। তাঁর মৃত্যুর কারণ রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন কেএসএ টিভির সংবাদে জানানো হয়েছে, ফয়সাল বিন বান্দার নামের এ যুবরাজ অনেকটা নীরবেই চলাফেরা করতেন। তার মৃত্যুর পর দেখা গিয়েছে, ফুটবলপাড়াসহ ক্রীড়াঙ্গনে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

মঙ্গলবার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহতে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সৌদি রাজপরিবারে মৃতদের দাফনের বিষয়টি অনেকটা গোপনেই সম্পন্ন করা হয়। তাই এ যুবরাজকে কোথায় দাফন করা হবে, তা জানা যায়নি।