মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতে লরিচাপায় ১৮ শ্রমিক নিহত, আহত ২৪

অনলাইন ডেস্ক  ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার গভীর রাতে লরিচাপায় কমপক্ষে ১৮ শ্রমিক নিহত ও ২৪ জন আহত হয়েছে।

উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, রাম সানেহি ঘাট থানার অদূরে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে।

সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তাদের ওপর দিয়েই চলে যায় লরিটি।

পুলিশ আরও জানিয়েছে, ওই বাসটি ১৪০ জন শ্রমিক নিয়ে হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। লখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে যান্ত্রিক ত্রটি দেখা দেয় বাসটিতে।

এ সময় মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল বাসটি। বাসে আসা শ্রমিকরা বাসের সামনে রাস্তায় ঘুমচ্ছিলেন। সেই সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।