রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৫ আগস্টের পরও বিধিনিষেধ বহালের সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

ডেস্করিপোর্ট  করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’

খুরশীদ আলম বলেন, ‘যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’

প্রথম ধাপে গত ২৮ জুন ২০২১ থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়। এরপরই ০৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধর সময়সীমা বাড়ানো হয়। এরপরই ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়।