রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:০৮
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

গৌরনদীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের এসএসসি পরীক্ষার্থী।

ওই গ্রামের মোঃ নুরুল হক হাওলাদারের স্কুল পড়ুয়া মেয়ের (১৬) সাথে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের খলিলুর রহমান খলিফার পুত্র মোঃ এনামূল খলিফার (২৫) শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য হয়।

সে অনুযায়ী মেয়ের বাবা বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন করেন। বাল্য বিয়ের খবর পেয়ে দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বাল্য বিয়ে আয়োজন ও লকডাউনে সরকারি নিদের্শনা অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় মেয়ের বাবা মোঃ নুরুল হক হাওলাদারকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।

একই সাথে মেয়ের বাবার কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত হবেন না এবং তার নিকটবর্তী এলাকায় বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হবেন। এ ছাড়া তার মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না এ মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।