রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৪৯
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

থালা-বাসন পরিস্কার করতে গিয়ে কীর্তনখোলায় পড়ে যুবক নিখোঁজ

ডেস্করিপোর্ট  বরিশাল বেলতলা খেয়াঘাট এলাকায় শাহিন খলিফা (৩৫) নামের এক যুবক নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। শাহিন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট গ্রামের মৃত হাসমত আলী খলিফার ছেলে। সে চরমোনাই বিশ্বাসের হাটের চায়ের দোকানদার।

আজ শুক্রবার বেলা ২টার দিকে দোকানের থালা-বাসন পরিস্কার করতে গিয়ে তিনি কীর্তনখোলা নদীতে পড়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। ডুবুরিরা দোকানির সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে।

বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ শারাফাত আলী জানান, তাদের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দোকানি জীবিত বা মৃত উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।